রাশিয়া যেতে কত টাকা লাগে ২০২৬ (সর্বশেষ তথ্য)
রাশিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। তবে এই দেশটির অধিকাংশ ভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ। বাংলাদেশ থেকে অনেকে কাজের উদ্দেশ্যে কিংবা পড়াশোনার উদ্দেশ্যে রাশিয়া যেতে চায়। বাংলাদেশ থেকে রাশিয়া যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে সেটা জানা অত্যন্ত জরুরী।
এটি দুই মহাদেশে অবস্থিত বলে ইউরেশিয়া বলে অভিহিত করা হয়। বৃহৎ এই দেশটির অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে বৈচিত্র্যময় এই দেশটিতে যেতে চাইলে প্রথমেই রাশিয়া যেতে কত টাকা লাগে জেনে নিতে হবে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে রাশিয়া ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল সঠিক তথ্য জানতে পারবেন।
বাংলাদেশ থেকে রাশিয়া যেতে কত টাকা লাগে ২০২৬
বাংলাদেশ থেকে ইউরোপের দেশ রাশিয়া সরকারিভাবে ও বেসরকারিভাবে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সরকারিভাবে সবসময় যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে রাশিয়া যেতে কম টাকা লেগে থাকে। তবে বেসরকারিভাবে রাশিয়া যেতে ভিসা খরচ বেশি হয়ে থাকে।
বর্তমান বাংলাদেশ থেকে রাশিয়া সরকারিভাবে যেতে প্রায় ৫ লাখ টাকা থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে রাশিয়া ভিসা প্রসেসিং করালে ভিসা খরচ ৮ লাখ টাকা থেকে ১২ লাখ টাকার মধ্যে হতে পারে। তবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে কম খরচে রাশিয়া যাওয়া যায়। সরকারিভাবে যেতে হলে অবশ্যই রাশিয়া কাজের ভিসা নিয়ে পাড়ি জমাতে হবে।
বাংলাদেশ থেকে রাশিয়া যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সরকারিভাবে রাশিয়া কাজের ভিসা নিয়ে যেতে হলে একমাত্র সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে। রাশিয়া বোয়েসেল সার্কুলার প্রকাশিত হলে সাথে সাথে আপনাকে আবেদন করতে হবে। আবেদনকারীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। তারপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে রাশিয়া প্রেরণ করা হয়।
বর্তমান বাংলাদেশ থেকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে কিংবা দালানের মাধ্যমে ভিসা প্রসেসিং করে রাশিয়া যাওয়া যাচ্ছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ থেকে গিয়ে বেশিরভাগ তরুণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করছে। তাই বেসরকারিভাবে রাশিয়া যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা দালাল আপনাকে না জানিয়ে রাশিয়ায় যুদ্ধে পাঠাতে পারে।
রাশিয়া একা একা যেতে চাইলে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে বাংলাদেশ থেকে রাশিয়া কাজের ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করতে পারবেন। কারণ বাংলাদেশে রাশিয়ান দূতাবাস রয়েছে। দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করার পর নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎকার দেওয়া লাগে। ভিসা আবেদন প্রক্রিয়া সঠিক হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
রাশিয়া যেতে কি কি লাগে ২০২৬
বাংলাদেশ থেকে রাশিয়া যেতে হলে ভিসা প্রয়োজন হয়। ভ্রমণের উদ্দেশ্যে অনুযায়ী ভিসা আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগে। রাশিয়া যেতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রয়োজন হয়:
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয়পত্র
- আর্থিক সক্ষমতার প্রমাণ (স্টুডেন্ট ভিসা)
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার (স্টুডেন্ট ভিসা)
- রিকমেন্ডেশন লেটার (স্টুডেন্ট ভিসা)
- ভ্রমণের রেকর্ড (টুরিস্ট ভিসা)
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- কাজের দক্ষতার প্রমাণপত্র
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল রিপোর্ট
- ভাষা দক্ষতার সার্টিফিকেট (যদি লাগে)
রাশিয়া যেতে কত বছর বয়স লাগে ২০২৬
বাংলাদেশ থেকে রাশিয়া যেতে আগ্রহী ভিজিট ভিসা আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স হতে হয়। তবে কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে আগ্রহীদের বয়স ১৯ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে রাশিয়া যেতে ১৬ বছর বয়স লেগে থাকে।
সচরাচর জিজ্ঞাসা (FAQs)
বাংলাদেশ থেকে রাশিয়া কত কিলোমিটার?
বাংলাদেশ থেকে রাশিয়ার দূরত্ব আকাশ পথে প্রায় ৪,৩৫৬ কিলোমিটার।
বাংলাদেশ থেকে রাশিয়া বিমান ভাড়া কত?
বাংলাদেশ থেকে রাশিয়া বিমানে করে যেতে প্রায় ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
রাশিয়া কোন মহাদেশে অবস্থিত?
রাশিয়া সাধারণত ইউরোপ মহাদেশে অবস্থিত। তবে রাশিয়ার অধিকাংশ ভূমি এশিয়া মহাদেশে অবস্থিত।
বাংলাদেশে রাশিয়ার দূতাবাস কোথায়?
বাংলাদেশে রাশিয়ান দূতাবাস ঢাকার অভিজাত এলাকা গুলশানে অবস্থিত।
রাশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা?
রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল। বর্তমান রাশিয়ান ১ রুবল সমান বাংলাদেশের প্রায় ১.৪৯ টাকা।

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য
