ইউরোপ যাওয়ার সহজ উপায় ২০২৬ (দালাল ছাড়া)
ইউরোপ উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের সুযোগ, আধুনিক শিক্ষা, উন্নত চিকিৎসা সেবা এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নতির আকাঙ্ক্ষায় বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপ যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানতে হবে। এটি পৃথিবীর অন্যতম সেরা এবং উন্নত একটি মহাদেশ। এই মহাদেশে প্রায় পঞ্চাশটির মতো দেশ রয়েছে।
বাংলাদেশের অনেক তরুণ-তরুণী চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের কাছে ইউরোপ একটি স্বপ্নের নাম। অনেকে ইউরোপে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ খুঁজে থাকে। যেকোনো উদ্দেশ্যে ইউরোপে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চাইলে অবশ্যই ইউরোপ যাওয়ার সহজ উপায় সম্পর্কে জানতে হবে। সঠিক পরিকল্পনা ইউরোপ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
ইউরোপ যাওয়ার সহজ উপায় ২০২৬
বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার একাধিক উপায় রয়েছে। তবে সকল ধরনের মানুষের জন্য ইউরোপ যাওয়ার পথ উন্মুক্ত নয়। বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো স্টুডেন্ট ভিসা। ইউরোপের উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তির অফার লেটার ও আর্থিক সক্ষমতা থাকলে খুব সহজেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে যে কোন দেশে যেতে পারবেন।
বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে সরকারিভাবে শুধু কাজের ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ রয়েছে। স্টুডেন্ট ভিসা নিয়ে সরকারিভাবে ইউরোপে যাওয়ার সুযোগ নেই। তবে খুব অল্প খরচে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে যাওয়া যায়। স্টুডেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি সব কাগজপত্র সঠিক হয়ে থাকে।
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সরকারিভাবে ইউরোপে যাওয়ার একমাত্র সরকারি এজেন্সি হলো বোয়েসেল। এই ওয়েবসাইটে বিভিন্ন দেশের সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে। আগ্রহীদের আবেদন করতে হবে। তারপর যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়ে থাকে। এছাড়া ইউরোপে অল্প খরচে টুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আর্থিকভাবে সক্ষম ও ট্রাভেল রেকর্ড থাকতে হবে।
ইউরোপ যেতে কি কি লাগে?
ইউরোপে যাওয়ার কাগজপত্র দেশ ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী কিছুটা আলাদা হয়ে থাকে। ইউরোপ ভিসা আবেদন করতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। যেমন:
- পাসপোর্ট
- ভিসা আবেদনপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয়পত্র
- জন্ম নিবন্ধন
- আর্থিক সক্ষমতার প্রমাণ
- ভ্রমণ পরিকল্পনা
- আবাসনের প্রমাণ
- ফি প্রদানের প্রমাণ
- একাডেমিক সার্টিফিকেট
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার
- ওয়ার্ক পারমিট
- ইউরোপিয়ান সিভি
ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে ২০২৬
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার খরচ দেশ ও ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে ইউরোপে যাওয়ার খরচ কম হয়ে থাকে। তবে বেসরকারিভাবে কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করলে ইউরোপে যাওয়ার খরচ বেশি হবে। নিচের টেবিলে স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে যাওয়ার খরচের একটি ধারণা দেওয়া হলো।
| ইউরোপের অংশ | দেশের নাম | স্টুডেন্ট ভিসা (টাকা) | ভিজিট ভিসা (টাকা) | ওয়ার্ক পারমিট ভিসা (টাকা) |
|---|---|---|---|---|
| পূর্ব ইউরোপ | রাশিয়া, মলদোভা, জর্জিয়া, আজারবাইজান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ইউক্রেন, বেলারুশ, আর্মেনিয়া, তুরস্ক |
৩-৮ লাখ | ২-৩ লাখ | ৫-১২ লাখ |
| পশ্চিম ইউরোপ | আইসল্যান্ড, আলবেনিয়া, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, লিথুয়ানিয়া, মাল্টা, মন্টিনিগ্রো, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, অ্যান্ডোরা, সাইপ্রাস, এস্তোনিয়া, জার্মানি, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস |
৪-৮ লাখ | ২-৫ লাখ | ৮-১০ লাখ |
| মধ্য ইউরোপ | অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড |
৬-১০ লাখ | ৪-৮ লাখ | ৮-১৫ লাখ |
কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
বাংলাদেশ থেকে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশে যাওয়ার খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউরোপে যেতে আগ্রহীদের অনেকেই কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় সেটি সম্পর্কে জানতে আগ্রহী। বাংলাদেশ থেকে কম খরচে ইউরোপের নিম্নে উল্লেখিত কয়েকটি দেশে যাওয়া যায়। যেমন: রোমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল ও কসোভো ইত্যাদি।
ইউরোপ কাজের বেতন কত ২০২৬
ইউরোপের কাজের বেতন দেশ ও কাজের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। ইউরোপে গেলে বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি বেতন পাওয়া যায় এটা নিয়ে কোন ধরনের সন্দেহ নেই। এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেও ভালো বেতনে কাজ করতে পারবেন। বর্তমান ইউরোপে কাজের বেতন ৫৫০ ইউরো থেকে ৫,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। পূর্ব ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন কম পাওয়া যায়। তবে পশ্চিম ইউরোপের দেশগুলোতে কাজের বেতন অনেক বেশি পাওয়া যায়।
Frequently Asked Questions
ইউরোপের কোন দেশে যাওয়া সহজ?
ইউরোপের দেশ রোমানিয়া, পোল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া ও লিথুয়ানিয়া কাজের ভিসা নিয়ে যাওয়া তুলনামূলক সহজ। তবে স্টুডেন্ট ভিসা নিয়ে প্রায় সকল দেশেই সহজে যেতে পারবেন।
ইউরোপে যেতে কত বছর বয়স লাগে?
ইউরোপে যেতে ভিসা আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার বিমান ভাড়া কত?
বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার বিমান ভাড়া দেশ ও ফ্লাইট টিকেট ক্লাস অনুযায়ী ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ইউরোপের সবচেয়ে বেশি বেতন কোন দেশে?
ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া যায় লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডে।

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য
